‘হুমায়ুন আজাদ’ এর জন্য আর্কাইভ; ক্যাটাগরি
মৃত হুমায়ুন আজাদ জীবিত সংস্কৃতি
কানিন কিরণ
“মানুষ মরলে লাশ হয়, সংস্কৃতি মরলে প্রথা হয়”।
_ এই মৃত সংস্কৃতি তথা প্রথার বাইরে গিয়ে একটি সুস্থ্য, সচল সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করেছিলেন হুমায়ুন আজাদ। বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদান নিয়ে কথা বলার মত দুঃসাহস আমার নেই, কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে তার মত পন্ডিত আর যে খুঁজে পাওয়া কষ্টসাধ্য সে বিষয় আমার কোন সন্দেহ বা মতভেদ নেই। বাংলা ভাষা বিষয়ে অসাধারণ পান্ডিত্বের ছাপ পাওয়া যায় তাঁর গদ্যে। সহজ, সরল এবং মধুমাখা তাঁর সব গদ্য যেন মহুয়া’র মাদকতায় পূর্ণ। তাঁর উপন্যাস, আরো পড়ুন »
অসাম্প্রদায়িক ভাবনা এবং ড. হুমায়ুন আজাদ
এস. এম. আব্রাহাম লিংকন
স্বাধীনতা উত্তোর বাংলাদেশে যে কজ‘ন বাঙ্গালী সাহিত্যিক কথা ও চলায় সাহসী, জীবন প্রনালীতে ধর্মনিরপেক্ষ এবং কট্টর দেশপ্রেমিক তাদের মধ্যে সম্ভবত প্রধান হবেন ড. হুমায়য়ুন আজাদ। রাজন্যবর্গের আনুকল্যের জন্য প্রচলিত পথে তিনি পরিভ্রমন করেননি। তার কপলে অন্যদের মত রাজ তিলক উঠেনি। দেশে প্রচলিত সাহিত্যিকরা অনেকেই গোত্র ভিত্তিক পরিচয়ে পুলক অনুভব করেন। প্রচলিত রাজন্যবর্গের বিচারে দেশে কে কোন ঘরানার তার উপর নির্ভর করে সাহিত্য এবং সাহিত্যিকের মূল্যমান। আরো পড়ুন »
সাহিত্যিক হুমায়ুন আজাদ, যখন আমি… (কিস্তি ৭)
চঞ্চল আশরাফ | ২৯ মে ২০০৯ ৫:০৬ পূর্বাহ্ন
বইমেলা প্রিয় ছিল তাঁর; বছরের এই সময়টায় তাঁকে বেশি উৎফুল্ল দেখা যেত; সপ্তাহের প্রতিদিনই তিনি আসতেন বিকালে, থাকতেন মেলা শেষ হওয়া অব্দি; শুক্রবার দুপুরেই চলে আসতেন; প্রায়ই দেখা যেত অনুরাগী ও উৎসাহী কয়েকজন তাঁর সঙ্গেই হাঁটছে, তিনি আগামী প্রকাশনীর স্টলে আরো পড়ুন »
হুমায়ুন আজাদকে মনে পড়ে
আশরাফুল হক
‘তুমি জানো না, কোনোদিন জানবে না, কেমন লাগে একটি নড়োবড়ো বাঁশের পুলের ওপর দাঁড়িয়ে কালো জলের দিকে তাকিয়ে থাকতে। তুমি শিশির দেখো নি, কুয়াশা দেখো নি, কচুরি ফুল দেখো নি। তুমি ধানের শীষ দেখেছো টেলিভিশনে, চিল দেখেছো ছবির বইতে। নালি বেয়ে ফোঁটাফোঁটা খেজুরের রস ঝরতে দেখো আরো পড়ুন »
হুমায়ুন আজাদের কবিতায় শিল্প সুষমা
সা ই ফু জ্জা মা ন
হুমায়ুন আজাদ বহুমাত্রিক লেখক। তার কবিতা, উপন্যাস ও গবেষণা সাহিত্য স্বতন্ত্র ধারা ও বিপুল প্রজ্ঞানির্ভর। বাংলা সাহিত্য বিশ্বসাহিত্যের বিপুল পাঠ থেকে উৎসারিত হুমায়ুন আজাদের রচনায় গভীর জীবন অন্বেষণ ও বিচিত্র অনুভবের প্রতিফলন প্রত্যক্ষ করা যায়। হুমায়ুন আজাদের কবিতা বিষয়বৈভব, নির্মিত ও বক্তব্যের যে নিজস্ব অবস্থান তৈরি করেছে তা নিয়ে সামান্য আলোকপাত করা যেতে পারে। আরো পড়ুন »
হুমায়ুন আজাদকে হারিয়ে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে
জন্নজয়ন্তীতে বক্তারা
হুমায়ুন আজাদের মতো সৎ ও সাহসী শিক্ষক হারিয়ে দেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষাব্যবস্থা নির্ধারণের সময় তাঁর নীতি ও আদর্শের বিষয়টি আরো পড়ুন »
সহধর্মিণীর স্মৃতিতে ভাষাবিদ হুমায়ুন আজাদ
লতিফা কোহিনূর
তিনি তো সারাদিনই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেন। তবে সাংসারিক সব বিষয়ে তার ছিল খুব খেয়াল। দায়িত্ববোধটা খুব প্রখর ছিল। ছেলেমেয়েদের খুব যতœ করতেন, ওরাও বাবাকে খুব ভালোবাসত। আমার ওপর বেশি চাপ পড়বে বলে ওদের ছোটবেলায় স্কুলে আনা-নেয়ার আরো পড়ুন »
মহাকালে মিশে যাওয়া সেই দ্রোহী
তিনি ছিলেন বাংলা সাহিত্যের খ্যাতনামা সাহিত্য সমালোচক, প্রথাবিরোধী বহুমাত্রিক লেখক-কবি এবং স্ট^াধীনতা-উত্তর বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী। তার বিপুল কর্মযজ্ঞের মধ্যে রয়েছে কবিতা, উপন্যাস, রাজনৈতিক ও সাহিত্যনির্ভর প্রবল্পব্দ এবং ভাষাবিজ্ঞান বিষয়ক রচনা। তার আরো পড়ুন »
রাঢ়িখাল, হুমায়ুন আজাদের গ্রাম
আশানুজ্জামান
রাঢ়িখাল। খাল নয়, গ্রাম।
তিন ভাগ পানি আর এক ভাগ মাটি নিয়ে গ্রাম। যেখানে শাপলা ফোটে, আর রাতে চাঁদ ওঠে সাদা বেলুনের মতো।
সেখানে এপাশে পুকুর ওপাশে ঘরবাড়ি। একটু দূরে মাঠে ধান, সবুজ ঘাস, কুমড়োর হলদে ফুল। আরো পড়ুন »
বাংলার প্রমিথিউস হুমায়ুন আজাদ
মাহমুদুল বাসার
মৌলবাদ বিরোধিতার চিত্র বাংলা উপন্যাসে একেবারে দুর্লভ নয়। রবীন্দ্রনাথের ‘চতুরঙ্গ’ উপন্যাসে মৌলবাদ বিরোধিতার প্রখর দৃষ্টান্ত আছে। জগমোহনের মতো এমন সাহসী চরিত্র বাংলা উপন্যাসে খুব কম আছে। কাজী ইমদাদুল হকের ‘আবদুল্লাহ’ উপন্যাসে মৌলবাদ বিরোধিতার করুণ চিত্র আছে। সৈয়দ ওয়ালীউল্লাহর আরো পড়ুন »
হুমায়ুন আজাদের কবিতায় জীবন-অন্বেষা
জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি
সাইফুজ্জামান
হুমায়ুন আজাদ বিরলপ্রজ লেখক। তার কবিতা, প্রবন্ধ, উপন্যাসে গভীর জীবনবোধের প্রতিফলন ঘটেছে। জীবনযাপন, চারপাশের মানুষ, প্রকৃতি, প্রেম, কাম ও জীবনের জটিল সূত্র উন্মোচন করে হুমায়ুন আজাদ যে সাহিত্য রচনা করেন, তা কৌতূহলোদ্দীপক। গবেষণা সাহিত্যে হুমায়ুন আজাদ অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছেন। আরো পড়ুন »
হুমায়ুন আজাদকে হত্যাচেষ্টা মামলা আসামিদের বিরুদ্ধে চার্জগঠন
চার্জশিট হওয়ার প্রায় ২ বছর পর গত মঙ্গলবার প্রথাবিরোধী লেখক অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর এহসানুল হক এ আদেশ দেন। আগামী ১৫ মার্চ এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। আরো পড়ুন »
মন্তব্য (১)