‘সিরাজুল ইসলাম চৌ.’ এর জন্য আর্কাইভ; ক্যাটাগরি

সিরাজুল ইসলাম চৌধুরী : বিরূপ বিশ্বে সাহসী মানুষ

aaBaiMagnaSirajulHeadingজব্বার হোসেন
সময় কত কিছুই না বদলায়। বদলে দেয়, বদলে যায়। এমনকি নৈতিকতা, আদর্শ, বিশ্বাসের বোধটুকুও। কিছু মানুষ আছেন যারা বদলান না। তারা তাদের আদর্শের মাপা জামাটি ছেড়ে অন্য আলখেল্লা পরেন না। পরাতে চাইলেও না। এ সমাজে এমন লোকের সংখ্যা খুব কম। আরো পড়ুন »

শিরদাঁড়াটা কোথায় থাকে

সিরাজুল ইসলাম চৌধুরী
সংস্কৃতির গুরুত্ব বিষয়ে স্মরণ রাখা আবশ্যক যে, সংস্কৃতি কেবল যে শিক্ষার তুলনায় তা নয়, এমনকি সভ্যতার চেয়েও বড়। সভ্যতার সব অর্জন সংস্কৃতিতে সংরক্ষিত থাকে, এবং সবার মধ্যে ধমনীবাহিত রক্তের মতো প্রবাহিত হয়। সংস্কৃতিতে ঐতিহ্য থাকে, থাকে সমষ্টিগত আত্মপরিচয়। অনুভূতি, মানসিক গঠন, দৃষ্টিভঙ্গি, আচার-ব্যবহার অনেক কিছুই সংস্কৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। শিক্ষা নয়, সংস্কৃতিই যে জাতির মেরুদ- সেটা যেন না ভুলি। আরো পড়ুন »

গণমাধ্যম, বাণিজ্য ও গণতান্ত্রিক সংস্কৃতি

সিরাজুল ইসলাম চৌধুরী
কেবল যে লক্ষ্যই থাকে তা নয়, বাণিজ্যের মধ্যে একটি দৈত্যও বসবাস করে। দৈত্য-দানবেরা সাধারণত নিষ্ঠুর হয়; এই দৈত্যটিও নিষ্ঠুর বটে; কিন্তু অন্য দৈত্যরা তবু ঘুমটুম দেয়, এই দানব একেবারে নিঘর্ুম। তার ক্ষুধাও প্রচণ্ড। ক্রেতা, উৎপাদক, বিক্রেতা, প্রতিদ্বন্দ্বী_ সবকিছুকে গ্রাস করে ফেলতে চায়। তার অভিলাষ একচ্ছত্র হবে। আরো পড়ুন »

প্রস্তাব পাসই যথেষ্ট নয় যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার কার্যক্রম শুরু হোক

war criminaসিরাজুল ইসলাম চৌধুরী
নবম জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার সংবাদটি আমাদের জন্য আশাব্যঞ্জক। ২৯ জানুয়ারি এ সংক্রান্ত প্রস্তাবটি জাতীয় সংসদে পাস হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটি এখন গণদাবিতে পরিণত হয়েছে। এবারের জাতীয় নির্বাচনে আরো পড়ুন »

সাহসী কবিরা সমাজ বদলে অবদান রাখতে পারেন : ড. সিরাজুল ইসলাম চৌধুরী

কবি ও সাংবাদিক ড. মাহবুব হাসানের জš§দিন উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে দেশের বিশিষ্ট কবিদের সমাবেশ ঘটেছিল। কবিদের আলোচনা এবং কবিতা পাঠের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে জš§দিনের অনুষ্ঠান। কবির শুভাকাক্সক্ষী, বন্ধু ও সহকর্মীরা ফুলের তোড়া দিয়ে আরো পড়ুন »

বাঙালি কী করে বাঙালি হবে

সিরাজুল ইসলাম চৌধুরী
আমরা আগে বাঙালি না আগে মুসলমান সে নিয়ে এক সময় একটা বিতর্ক ছিল; বিজ্ঞজনেরা বলতেন যে বিতর্কটি নিতান্তই অহেতুক, কেননা একই সঙ্গে বাঙালি ও মুসলমান হতে কোনো অসুবিধা নেই। বাঙালিত্ব ও মুসলমানত্বের ভেতর বিরোধ যে নেই সেটা সত্য; কিন্তু তবু বিরোধ তো একটা আরো পড়ুন »

Bureaucratic nature of state allows frequent military interventions in politics

sic1Eminent educationist Serajul Islam Chowdhury , tells New Age.Interviewed by Mir Ashfaquzzaman

You were culturally/intellectually active before and during the country’s war of national independence, which was a culmination of a series of social, political and cultural movements against the Pakistani military rulers of the day. What were the political motivations behind your active role in the war of national independence? আরো পড়ুন »

মুক্তি স্বাধীনতার চেয়ে বড়

সিরাজুল ইসলাম চৌধুরী
স্বাধীনতা ও মুক্তির কথা আমরা একসঙ্গেই শুনে থাকি, তারা কাছাকাছি বটে, কিন্তু এক বস্তু নয় মোটেই। তফাৎ আছে। যেমন ধরা যাক, ইংরেজ আধিপত্যের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ, সেটাকে বলা হয় স্বাধীনতা যুদ্ধ। অন্যদিকে আমাদের যে যুদ্ধ তাকে আমরা বলি আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের ওই যুদ্ধের আগে দাবিটা প্রথমে ছিল স্বায়ত্তশাসনের পরে আন্দোলন রূপ নিল স্বাধীনতা সংগ্রামের এবং যুদ্ধ শুরু হওয়ার পর অত্যন্ত দ্রুতগতিতে আকাক্সক্ষাটা চলে এলো মুক্তির, স্বাধীনতা যুদ্ধ পরিণত হলো মুক্তিযুদ্ধে। আরো পড়ুন »

নেতৃত্ব ও বীরত্ব

সিরাজুল ইসলাম চৌধুরী
নেতৃত্ব এবং বীরত্ব এক বস্তু নয়, দুয়ের মধ্যে পার্থক্য রয়েছে। বীরত্বের ব্যাপারটা মূলত ব্যক্তিগত; ব্যক্তিই সেটা অর্জন করে। নিজের মতো করে। ওদিকে নেতৃত্বের ঘটনা যে কেবল ব্যক্তিগত তা নয়। মূলত তা সমষ্টিগত। নেতার ব্যক্তিগত বিভূতি থাকবে, তার মধ্যে বীরত্বও প্রত্যাশিত; কিন্তু তিনি অতিঅবশ্যি অনেকের সঙ্গে যুক্ত হতে চান। সামনে থাকেন, পেছনে না থেকে, তবে বিচ্ছিন্ন থাকেন না। নেতা হচ্ছেন জনতার পথ প্রদর্শক। তার প্রধান গুণ আরো পড়ুন »

উপনিবেশে সংস্কৃতি চর্চা

sicসিরাজুল ইসলাম চৌধুরী
ঔপনিবেশিকতা সংস্কৃতির মিত্র নয়, যদিও উপনিবেশে সংস্কৃতির চর্চা যে ঘটে না এমন নয়। ঔপনিবেশিকতার উপরের দিকটা রাজনৈতিক, কিন্তু ভেতরে যা কাজ করে তা হলো পুঁজিবাদী অর্থনীতি ও মূল্যবোধ। পুঁজিবাদ পুঁজি ও মুনাফায় বিশ্বাস করে, এবং এই দুইয়ের খোঁজে সম্ভব অসম্ভব সব জায়গাতে গিয়েই উপনিবেশ গড়ে। ব্যবসা, লুণ্ঠন, বসতিস্থাপন কোনোটাই বাদ দেয় না। আর যে মূল্যবোধে পুঁজিবাদ আস্থা রাখে, যার ওপরে আরো পড়ুন »

ভাষা আমাদের আত্মপরিচয়ের ভিত্তি

সিরাজুল ইসলাম চৌধুরী
না, চলবে না। এভাবে চলা উচিত নয়, সম্ভবও নয়। ১৩-১৪ কোটি লোকের নিশ্চয়ই একটা ভবিষ্যৎ আছে। তারা মানবসম্পদে পরিণত হবে কী হবে না সেটা কোনো বিবেচনা নয়, তারা যে অবশ্যই মানুষ হিসেবে, মানুষের মতো বেঁচে থাকতে চাইবে, সে বিষয়ে সন্দেহের অবকাশ কোথায়? সে জন্যই বলতে হয় যে, ভবিষ্যৎ নিশ্চয়ই একটা আছে এবং সেটাকে এখনকার চেয়ে ভালোই হতে হবে, নইলে আবার ভবিষ্যৎ কী? তবে আরো পড়ুন »

‘We should not only depend on these two parties’

Musfequr Rahman talks to professor emeriti of Dhaka University, Serajul Islam Choudhury about how Bangladesh reached its present political state and what impact this will have in the future আরো পড়ুন »

Follow

Get every new post delivered to your Inbox.