‘রবীন্দ্রনাথ’ এর জন্য আর্কাইভ; ক্যাটাগরি

পুজোর রবিতে প্রেমের কবি

রণজিৎ বিশ্বাস
এই সব গানই পুজোর গান, রবীন্দ্রনাথের ঈশ্বরবন্দনার গান। কখনো কখনো প্রথাসিদ্ধ বন্দনা নয়, ঈশ্বররূপী প্রিয়স্মরণের গান। এই প্রতিটি গানেই যদি উপাস্যকে না বসিয়ে ভালোবাসার মানুষকে বসানো যায়, মানিয়ে যায়। মানিয়ে যায় একেবারে অক্ষরে অক্ষরে; অক্ষরমধ্যে ফাঁকা জায়গায় পর্যন্ত। আরো পড়ুন »

যুবক রবি অন্য রবি ছিন্নপত্রে

rabiআলতাফ হোসেন
ছিন্নপত্রে কীভাবে এমন পরিণত ও আধুনিকমনস্ক রবীন্দ্রনাথকে আমরা পাই তার নেপথ্য কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা তাঁর অসাধারণ বুদ্ধিবৃত্তি, পাঠাভ্যাস ও প্রকৃতিপ্রেমের কথা তুলেছিলাম। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণটি সেটি হচ্ছে ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী চৌধুরাণীর আরো পড়ুন »

নিরাপত্তা, নীলিমা, জীবনানন্দ

শাহাদুজ্জামান
বেইজিং গিয়ে বলা বাহুল্য চীনের প্রাচীরে গিয়েছি। সিঁড়ি বেয়ে উঠেছি ওপরে, দিগন্তে তাকিয়ে দেখেছি মাইলের পর মাইল বিখ্যাত সেই গ্রেট ওয়াল; মানুষের তৈরি পৃথিবীর একমাত্র স্থাপত্য যা নাকি মহাশুন্য থেকে দেখা যায়। আরো পড়ুন »

গন্তব্য রবীন্দ্রনাথের ‘পতিসর’

জোহরা শিউলী
সর্পিল পথে চলছে আমাদের গাড়িটা। মাঝে আঁকাবাঁকা ইট-সুরকির পথ। দুই পাশে ধানক্ষেত আর ধানক্ষেত। সোনালি ধানক্ষেত। অগ্রহায়ণের মাঝামাঝি। ধান কাটছে কৃষক। থেমে থেমে চোখজুড়ানো সরষেক্ষেত। মাটির দোতলা বাড়ি, উঠোনে জড়ো হওয়া শিশুর উচ্ছলতা। কালো পানির শান্ত পুকুর। পাশের আলোকচিত্রী বন্ধুটি অস্িথর। কোন দৃশ্য রেখে কোনটা তুলবে! চারপাশ এত মনোরম! আরো পড়ুন »

অশেষ রবীন্দ্র প্রীতি

rtরবীন্দ্রনাথ ঠাকুর, ছাত্রছাত্রীদের সঙ্গে, ১৯২৯

সাইমন জাকারিয়া | ৮ মে ২০০৯ ১১:১০ অপরাহ্ন

কেন যেন কী হয়, রবীন্দ্রনাথকে ভাবতে গেলে ভক্তি এসে অন্তরে জমা হয়। আর এমনই এক ভক্তি আচ্ছন্নতার মধ্যে একবার এক কবিগানের আসরে ঋষি কবি রবীন্দ্রনাথের সাক্ষাত পেয়েছিলাম। তখন কবিয়াল নারায়ণ বালা আরো পড়ুন »

নজরুল: রবীন্দ্রনাথ ও জীবনানন্দের পারস্পরিকতায়

nazrul_family-2প্রথম ছেলে বুলবুল কোলে নজরুল। নিচে বসে আছেন স্ত্রী প্রমীলা দেবী ও শাশুড়ি গিরিবালা দেবী। পেছনে বুলবুলের ধাত্রী।

আবদুল মান্নান সৈয়দ | ২৬ মে ২০০৯ ১:২৬ পূর্বাহ্ন

সাকি,
কোথায় তোমার চিঠি? এদিকে তোমার বান্ধবীর চিঠির তোড়ে আমি তো প্রায় ভেসেই যাচ্ছি। রবীন্দ্রনাথকে চিঠি লেখায় আরো পড়ুন »

রশীদ হায়দারের সঙ্গে এক প্রস্থ

শ রী ফা বু ল বু ল
নজরুল সম্পর্কে মূল্যায়ন শুনতে চাইলে সদ্য দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক কথাশিল্পী রশীদ হায়দার বলেন, একদিকে এত বৈচিত্র্যময় কবি আর তার জীবনের দিকে তাকালে অভিভূত এবং হতবাক হয়ে যেতে হয় যে, একটা মানুষ কোন পর্যায়ের সংগ্রাম করে-করে এই পর্যায়ে উঠে এসেছেন। আরো পড়ুন »

রবীন্দ্রনাথ ও সুইডিশ সোসাইটি

MN003589নোবেল পুরস্কার অনুষ্ঠানে রবীন্দ্রনাথ : ১৯১৩
লিয়াকত হোসেন

নোবেল পুরস্কার বিশ্বে এক বিরল সম্মান।
যে সব বিষয় গুলোর উপর নবেল পুরস্কার দেয়া হয় তন্মধ্যে সাহিত্যে নোবেল পুরস্কার সম্ভবত সবচেয়ে সম্মান জনক। বিশ্বের শ্রেষ্ঠ লেখক-লেখিকা সৃজনশীল সাহিত্যকর্মের জন্য এই পুরস্কার লাভ করে থাকেন। তাই সাহিত্যে নোবেল পুরস্কারের উপর বিশ্বের তাবৎ লেখক-লেখিকা, পত্র-পত্রিকা, মাসমিডিয়া ও সাহিত্য প্রেমীদের দৃষ্টি নিবদ্ধ থাকে। আরো পড়ুন »

স্যার রবীন্দ্রনাথ ও স্যার যদুনাথ

RABIমুহাম্মদ হাবিবুর রহমান
স্যার যদুনাথ সরকার (১৮৭০-১৯৫৮)-এর পিতা রাজকুমার সরকারের সঙ্গে স্যার রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)-এর পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের পরিচয় ছিল। রাজকুমারের বাসস্থান বর্তমান নাটোর জেলার করচমারিয়া গ্রাম দেবেন্দ্রনাথের জমিদারি পতিসরের পাশের এলাকা। আরো পড়ুন »

রামমোহন ও রবীন্দ্রনাথের মানস বিবর্তনের স্বরূপ

ram mohan and rabiসৈয়দ তোশারফ আলী
ইতিহাস পাঠে জানা যায়, ভারতবর্ষে ব্রিটিশ শাসনকে দৃঢ়মূল করতে মুসলিম সমাজের ওপর দিয়ে যেমন একটা ঝড় বয়ে যায় তেমনি হিন্দু সমাজের ওপর দিয়েও নানাভাবে প্লাবন বয়ে গেছে। খ্রিস্টান পাদরিদের নিন্দা, ব্রাহ্মদের সংস্কার এবং হিন্দু আরো পড়ুন »

রবীন্দ্রনাথকে লেখা অপ্রকাশিত পাঁচ পত্র

১৯২৪ থেকে ১৯৩৮ পর্যন্ত কালপর্বে রবীন্দ্রনাথকে লেখা খ্যাত-অখ্যাত পাঁচজন কবি যশস্কামের অপ্রকাশিত পাঁচটি চিঠি এখানে গ্রথিত। সাহিত্যিক বিবেচনায় নয়, সামাজিক ঐতিহাসিক গুরুত্বের পরিপ্রেক্ষিতে আপাততুচ্ছ এসব পত্র বিবেচ্য। আরো পড়ুন »

রবীন্দ্র-শ্রদ্ধায় কার্পণ্য কেন

কামাল লোহানী
আমার মনে হয়েছে, বাড়িটির যথাযথ মেরামত কাজ শেষ হলে স্মৃতি জাদুঘর ও রবীন্দ্র রচনা সমগ্রের প্রদর্শনীর ব্যবস্থা হতে পারে ওইখানে। বিশাল মাঠে একটি মিলনায়তন হতে পারে। নাম দেয়া যায় ‘রবীন্দ্র সদন’। যার অভাব শিলাইদহ, শাহজাদপুরেও রয়েছে। দক্ষিণডিহির এ চত্বর আরো পড়ুন »

Follow

Get every new post delivered to your Inbox.