‘মুহম্মদ জাফর ইকবাল’ এর জন্য আর্কাইভ; ক্যাটাগরি
ঘড়ির কাঁটা এগিয়ে আনা
মুহম্মদ জাফর ইকবাল
খবরের কাগজে দেখেছি ১৯ জুন বাংলাদেশে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেওয়া হবে। যাঁরা ব্যাপারটি এখনো ভালো করে বুঝতে পারছেন না, তাদের সহজভাবে বোঝানো যায় এভাবে: বাংলাদেশে ১৯ জুন সুর্য উঠবে ভোর পাঁচটায় কিন্তু ২০ জুন সুর্য উঠবে ভোর ছয়টায়। আরো পড়ুন »
বাংলাদেশে পারমাণবিক শক্তি কেন্দ্র
মুহম্মদ জাফর ইকবাল
যুক্তরাষ্ট্রে কয়েক দিনের জন্য গিয়েছি, সেখানে হ্যারল্ড নামে একটা ছেলের খুব সখ আমাদের রান্না করে খাওয়াবে। তাকে অনেক দিন থেকে চিনি। এমআইটি নামক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে। ভদ্র, বিনয়ী এবং সুদর্শন একটি ছেলে। খুব আগ্রহ নিয়ে তার বাসায় ডিনার করতে গিয়েছিলাম। হ্যারল্ড খুব ভালো রান্না করে সুস্বাদু কিছু খাওয়াবে সে জন্য নয়−সে আমাকে কথা দিয়েছে খাওয়ার পর আমাদের নিয়ে যাবে টোকামাক দেখাবে। বইপত্র ম্যাগাজিনে টোকামাক সম্পর্কে পড়েছি, টেলিভিশনে ছবি দেখেছি, নিজের চোখে দেখার একটা সখ ছিল। হ্যারল্ডের কল্যাণে আমার সেই সখটি পূরণ হলো। ঘুরে ঘুরে আমরা সেই টোকামাকটি দেখলাম। এবারে টোকামাকটি কী জিনিস সেটা বলা দরকার। আরো পড়ুন »
এক স্বপ্ন থেকে অন্য স্বপ্নের জন্ম হয়
জনপ্রিয় লেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এদেশর অসংখ্য মানুষের কাছে এক অতি প্রিয় ব্যক্তিত্ব। প্রিয় এই লেখক সমপ্রতি সোনালি সকাল ডট কমের কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেশপ্রেম বিষয়টিকেই জোর দিয়েছেন। সোনালি সকালের পক্ষে প্রশ্ন তৈরি করেছেন নিশাত মাসফিকা ও মোহাম্মদ মাহমুদুজ্জামান। আরো পড়ুন »
প্রোগ্রামার
জামশেদ একজন প্রোগ্রামার। তার বয়স যখন ষোলো সে অত্যন্ত কষ্টেসৃষ্টে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস করেছিল, ইংরেজি আর ফিজিক্সে আর একটু হলে ভরাডুবি হয় যেত। দুই বছর পরে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট আরো পড়ুন »
বিজ্ঞান ও অপবিজ্ঞান
মুহম্মদ জাফর ইকবাল
কিছুদিন আগে আমার কাছে একটা ছোট ছেলে এসেছে, সে মুখ কাঁচুমাচু করে বলল তার মাথায় একটা বৈজ্ঞানিক আইডিয়া এসেছে সেটা সে আমাকে বলতে চায়। ছেলেটি মুখ খোলার আগেই আমি বুঝে গেলাম ‘আইডিয়া’টি কী কারণ আমি যখন তার বয়সী ছিলাম আমার মাথাতেও আরো পড়ুন »
মুক্তিযোদ্ধা প্রজন্েনর শেষ সুযোগ
মুহম্মদ জাফর ইকবাল
কয়েক দিন আগে খবরের কাগজে একটা ছবি বের হয়েছিল, খোলা বাজারে সরকারি উদ্যোগে চাল বিক্রি হচ্ছে, চালের কেজি ১৮ টাকা। যে মানুষটির চাল বিক্রি করার কথা সে উদাস মুখে বসে আছে, তার দোকানে কোনো ক্রেতা নেই! বাজারে চালের দাম এতই কমে গেছে যে ১৮ টাকা কেজিতে সরকারি চাল কিনতে কারও আগ্রহ আরো পড়ুন »
ক্ষমা নেই
মুহম্মদ জাফর ইকবাল
আমাদের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ‘মুক্তিযুদ্ধ কর্নার’ নামের একটি জায়গা আমরা আলাদা করেছি। সেখানে মুক্তিযুদ্ধের ওপর বইপত্র, দলিল, আলোকচিত্র, পোস্টার, ভিডিও−সবকিছু সংরক্ষণ করা হবে। মুক্তিযুদ্ধ নিয়ে কৌতুহলী ছাত্রছাত্রী সেখানে ঢুঁ মেরে যেতে পারবে। কেউ মুক্তিযুদ্ধ নিয়ে কোনো গবেষণা করতে চাইলেও তিনি যেন হাতের কাছে সবকিছু পেয়ে যান সে রকম একটি উদ্যোগ নেওয়া হবে। এটা নিয়ে আমাদের উৎসাহের শেষ আরো পড়ুন »
দারিদ্র্য দুরীকরণে চাই বিশেষ সরকারি পদক্ষেপ
প্রস্তাবনা
আনিসুর রহমান, হামিদা হোসেন, মনোয়ারুল ইসলাম, শামসুল বারী, রওনক জাহান, সেলিনা হোসেন, মইনুল ইসলাম, মুহম্মদ জাফর ইকবাল, মেঘনা গুহঠাকুরতা
প্রায় এক যুগ ধরে রিসার্চ ইনিশিয়েটিভস, বাংলাদেশ (রিইব) দেশের প্রান্তিক ও অতি অবহেলিত জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে তাদের দারিদ্র্যবিষয়ক অনেক গবেষণাকাজে সহযোগিতা করে আসছে। এদের অনেকে ‘হারিয়ে যাওয়া’ দরিদ্র গোষ্ঠী হিসেবে অভিহিত করে থাকেন। এর মধ্যে আছে হরিজন, ঋষি, সাঁওতাল, সন্ন্যাসী, ভগমেনে, শিং, কোচ, মানতা, বেদে, নাগারচি, সুইপার, হিজড়া, কুমোর, বুনো, মুন্ডা, শব্দকর, বাগদি, চৌদালি, বেহারা, রবিদাস, খুমি, বম, গারো, মারমা, চাকমা, বাওয়ালিসহ বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠী। তবে সব মিলিয়ে এদের সংখ্যা অনেক দেশের জনসংখ্যার সমান। আরো পড়ুন »
উনিশ বছর থিওরি ও যুদ্ধাপরাধীদের বিচার
মুহম্মদ জাফর ইকবাল
আমার পরিচিত এক সহকর্মীর একটা থিওরি আছে, তার সেই থিওরির নাম হচ্ছে “উনিশ বছর থিওরি”−সেই থিওরি অনুযায়ী বাংলাদেশে প্রতি উনিশ বছর পরপর একটা যুগান্তকারী শুভ ঘটনা ঘটে। ১৯৫২ সালে সেটা ঘটেছিল আমরা সেটা জানি, আমাদের ভাষা আন্দোলন। তার ১৯ বছর পর ১৯৭১ সালে এই দেশে হলো মুক্তিযুদ্ধ, আমরা স্বাধীন-সার্বভৌম একটা দেশ পেলাম। ১৯৭১ সালের ১৯ বছর পর ১৯৯০ সালে আমরা আরো পড়ুন »
বিজয় দিবসটি হোক নতুন প্রজন্েনর
মুহম্মদ জাফর ইকবাল
মাঝেমধ্যেই আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমার জীবনের সবচেয়ে আনন্দময় সময়টি কী ছিল। আমি এক মুহুর্তের জন্যও দ্বিধা না করে বলি, সেটা ছিল ১৯৭১ সালের ষোলই ডিসেম্বর−আমাদের বিজয় দিবস। শুধু আমি নই; আমি নিশ্চিত, আমাদের প্রজন্েনর যাঁরা মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে বড় হয়েছেন, তাঁদের সবাই সেই দিনটির অবিশ্বাস্য আনন্দটি অনুভব করার জন্য বারবার জন্ন নিতে রাজি আছেন। আরো পড়ুন »
এখন তারুণ্যের সময়
মুহম্মদ জাফর ইকবাল
এখন তারুণ্যের সময় ক্যাথলিক চার্চ ১৯৯২ সালে গ্যালেলিওকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করেছে। গ্যালেলিওর অপরাধ প্রায় সাড়ে ৩০০ বছর আগে তিনি বলেছিলেন পৃথিবী সুর্যের চারপাশে ঘোরে। এমনি এমনি বলেননি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বলেছিলেন। কিন্তু ধর্মান্ধ মানুষেরা তাঁর কথা শুনতে রাজি হয়নি, তাঁকে বাকি জীবন ঘরের ভেতরে বন্দী করে রেখেই ক্ষান্ত হয়নি, তাঁর মৃত্যুর পর তাঁর মরদেহটিকেও ঠিকভাবে সমাহিত করতে দেয়নি। কাজটি যে ভুল হয়েছে সেটা বুঝতে তাদের ৩৬০ বছর লেগেছে, আরো পড়ুন »
আমি দিনবদলের স্বপ্ন দেখি
মুহম্মদ জাফর ইকবাল
একটা দৃশ্য কল্পনা করে নেওয়া যাক। একটা গাছের উঁচু ডালে একটা কপিকল ঝোলানো হয়েছে। সেই কপিকলের ভেতর দিয়ে একটা দড়ি ঢুকিয়ে সেটা দিয়ে আপনার পা দুটি শক্ত করে বাঁধা হয়েছে। দড়ির অন্য মাথা টেনে কয়েকজন মানুষ মিলে আপনাকে শূন্যে তুলে ফেলেছে এবং আরো পড়ুন »
Leave a Comment