‘বঙ্গবন্ধু’ এর জন্য আর্কাইভ; ক্যাটাগরি
স্বাধীনতার ঘোষণা : যার যা প্রাপ্য
ব্যা রি স্টা র মো হা ম্ম দ আ লী
সম্প্রতি বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে রায় দিয়েছেন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। আমরা আশা করেছিলাম এ রায়ের ফলে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এর উল্টোটা দেখতে পেলাম। রায়কে কেন্দ্র করে উভয়পক্ষের সুশীল সমাজ ও আরো পড়ুন »
‘মেজর জিয়া নিজের উদ্যোগে স্বকণ্ঠে ঘোষণা দেন বাংলাদেশের স্বাধীনতার’
বিচারপতি হাবিবুর রহমান লিখেছিলেন
হাসিবুল ফারুক চৌধুরী: ‘২৭ মার্চ মেজর জিয়া নিজের উদ্যোগে স্বকণ্ঠে ঘোষণা দেন বাংলাদেশের স্বাধীনতার। পরের দিন ২৮ মার্চ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দেন। মেজর জিয়ার অধিকার, কর্তৃত্ব বা খ্যাতি-অখ্যাতি নিয়ে কেউ সেদিন প্রশ্ন তোলেনি। এক বাঙালি জওয়ানের মুখে স্বাধীনতার কথা শুনে সকলে অনুপ্রাণিত হয়েছিল।’ ২০০৬-এর ২৬ মার্চ দৈনিক প্রথম আলোতে ‘স্বাধীনতা দিবসে এক বিনীত প্রস্তাব’ শিরোনামের প্রবন্ধে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান একথাই লিখেছিলেন। আরো পড়ুন »
স্বাধীন বাংলার প্রথম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু সাদা কাগজে হাতে লেখা শপথনামায় স্বাক্ষর করেছিলেন
স্বাধীন বাংলার প্রথম রাষ্ট্রপতি হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাদা কাগজে হাতে লেখা শপথনামায় স্বাক্ষর করেছিলেন। তাতে ছিল না শাপলাখচিত কোনো মনোগ্রাম কিংবা টাইপরাইটারে মুদ্রিত কোনো অক্ষর। সদ্য স্বাধীন দেশে সেসময় শপথ নিয়ে মাত্র দু’দিনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭২ সালের ১০ জানুয়ারি, বাংলা ১৩৭৮ সালের ২৫শে পৌষ বঙ্গবন্ধু হাতে লেখা শপথনামায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে স্বাক্ষর করেছিলেন। আরো পড়ুন »
বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এবং টিক্কা খানের একটি সাক্ষাৎকার
মুসা সাদিক
২৫ মার্চের গণহত্যার রাতে বাংলার যে আইখম্যান জেনারেল টিক্কা খান ঢাকার বুকে ঘুমন্ত লাখ লাখ মানুষের ওপর ঢাকা ক্যান্টনমেন্ট থেকে হাজার হাজার পাক সেনাকে লেলিয়ে দিয়েছিল এবং শত শত কামান-বন্দুকের গোলা-বারুদের দলায় হাজার হাজার বাঙালির রক্ত-মাংস মিশিয়ে দিয়েছিল, আরো পড়ুন »
সাবেক প্রতিমন্ত্রী কমিটির মত অগ্রাহ্য করেছেন
এমাজউদ্দীনের বিবৃতি
স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র বিষয়ে উচ্চ আদালতের রায় সম্পর্কে প্রতিক্রিয়া দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ। গতকাল সোমবার তিনি সংবাদমাধ্যমে এ সম্পর্কে লিখিত বক্তব্য পাঠান। আরো পড়ুন »
স্বাধীনতার ঘোষণা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল
জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক বলে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল হয়েছে। উইং কমান্ডার হামিদুল্লাহ খানের পক্ষে মঙ্গলবার আপিলটি দায়ের করা হয়। আপিলকারীর কৌঁসুলী নাসিরউদ্দিন আহমেদ অসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আপিল আবেদন দায়ের করার কথা জানান। আরো পড়ুন »
জিয়া নন, বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক: হাইকোর্ট
জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক বলে হাইকোর্ট রায় দিয়েছে।
রোববার বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ মুক্তিযোদ্ধা ডা. এম এ সালামের দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়। আরো পড়ুন »
বঙ্গবন্ধু নিহত হলে ইত্তেফাক লিখেছিল জনগণ স্বস্তির নিশ্বাস ফেলিয়া একটিঃ
আকিদুল ইসলাম, সিডনি থেকে:
বঙ্গবন্ধু নিহত হওয়ার একদিন আগে ১৪ আগস্ট খন্দকার মোশতাক আহমেদ ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে যান। তিনি বেগম মুজিবের সঙ্গে দেখা করে এক বাটি রান্না করা বালিহাঁস দিয়ে বলেছিলেন, ‘মুজিবুর বালিহাঁস খেতে খুব পছন্দ করে, ওকে খাইয়ে দিও।’ এই মর্মান্তিক তথ্যটি লেখা হয়েছে মোহাম্মদ হাননান রচিত ‘বঙ্গবন্ধু হত্যার বিচারের ইতিহাস’ গ্রন্থে। ঘটনাটি সত্য হলে এরচেয়ে ভয়ঙ্কর নিষ্ঠুরতা আর কিছু হতে পারে না। আরো পড়ুন »
বঙ্গবন্ধু বললেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’
৬ মার্চ লে জেনারেল সাহেবজাদা ইয়াকুব খানকে অপসারণ করে লে জেনারেল টিক্কা খানকে পুর্ব পাকিস্তানের গভর্নর ও সামরিক আইন প্রশাসক নিয়োগ করা হয় । এই উত্তপ্ত সময়ে নৃশংস বলে কুখ্যাত টিক্কা খানকে পুর্ব পাকিস্তানে প্রেরণের উদ্দেশ্য যে মিলিটারী বুটের নিচে পুর্ব পাকিস্তানের আরো পড়ুন »
বঙ্গবন্ধুকে ‘কথিত নেতা’ বলার সাহস কোথায় পাচ্ছে?
ওয়ালিউর রহমান:
সম্প্রতি বিএনপি তথা চারদলীয় জোট সরকারের যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা জাতীয়তাবাদীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে কটাক্ষ করে ‘বাংলাদেশের স্থপতি বলে কথিত নেতা’ শব্দবন্ধটি উচ্চারণ করেছেন। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু সর্বকালের শ্রেষ্ঠ আরো পড়ুন »
এরশাদের ক্ষোভ: আমার তথ্যসূত্র
আকিদুল ইসলাম : সিডনি থেকে:
‘এরশাদ মুজিব কোট পরে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেছিলেন’ শিরোনামে আমার একটি লেখা গত ২৯ এপ্রিল ২০০৯ দৈনিক আমাদের সময়ে প্রকাশিত হয়েছিল। সাবেক রাষ্ট্রপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ সেই লেখার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ৮ মে আমাদের সময়ে। তিনি আমার লেখাটিকে ‘কল্পনাপ্রসূত, মিথ্যা ও বানোয়াট’ বলেছেন। আমার আরো পড়ুন »
বিশ্বের ক্ষুদ্রতম মাছ
ইন্দোনেশিয়ার সুমাত্রায় বিশ্বের ক্ষুদ্রতম মাছটি আবিষ্কৃত হয় ২০০৬ সালের জানুয়ারিতে। প্যাডোসাইপ্রিস প্রগেনেটিকা নামের কার্প-জাতীয় এই মাছ মাত্র ৭.৯ মিলিমিটার (০.৩ ইঞ্চি) লম্বা। এই মাছকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির মেরুদণ্ডী প্রাণী হিসেবেও স্বীকৃতি দেয়া হয়েছে। মাছগুলো জলাভূমির আরো পড়ুন »
Leave a Comment