বেশি যৌন অনুষ্ঠান কিশোরীদের গর্ভধারণ ঝুঁকি বাড়ায়
এক চাঞ্চল্যকর গবেষণায় ইঙ্গিত দেয়া হয়েছে যে, যৌন সংলাপ ও আচরণ নিয়ে সম্প্রচারিত টিভি অনুষ্ঠান যেসব কিশোরী বেশি দেখে তাদের মধ্যে গর্ভবতী হওয়ার হারও খুব বেশি। যারা এ ধরনের অনুষ্ঠান বেশি দেখে না তাদের গর্ভবতী হওয়ার সম্ভাবনা কম। গবেষণায় যেসব অনুষ্ঠান নিয়ে কাজ করা হয় তার মধ্যে একটি ছিল ‘যৌনতা ও নগরী’। র্যান্ড কর্পোরেশনের আচরণ সম্পর্কিত বিজ্ঞানী অনিতা চন্দ্র বলেন, যারা কৈশোরে গর্ভসঞ্চারের অভ্যাস সম্পর্কিত অনুষ্ঠান দেখে তাদের সম্পর্কে এ গবেষণা নতুন। দেখা গেছে, যেসব কিশোরী যৌন অনুষ্ঠান বেশি দেখে আর আগামী তিন বছরে তাদের মধ্যে যারা এ ধরনের অনুষ্ঠান কম দেখে সে সব কিশোরীর চেয়ে তাদের গর্ভবতী হওয়ার সম্ভাবনা দ্বিগুণ। কিছু বিজ্ঞানী আগেও গবেষণা করে দেখিয়েছেন, টিভিতে বেশি যৌনতা দেখলে কিশোর-কিশোরীরা কম বয়সে যৌন মিলনে লিপ্ত হতে প্রভাবিত হয়। অনিতা চন্দ্র বলেন, যেসব অনুষ্ঠানে শুধু যৌন আচরণের ইতিবাচক দিক তুলে ধরা হয় সে সব অনুষ্ঠান দেখলে কিশোর-কিশোরীরা অরড়্গিত যৌন মিলনে লিপ্ত হতে পারে। পেডিঅ্যাট্রিক্সের নভেম্বর সংখ্যায় গত সোমবার গবেষণার এ ফল প্রকাশিত হয়। গবেষণার সময় টেলিফোনে ১২ থেকে ১৭ বছর বয়সী ছেলে-মেয়েকে ২০০১ সালে টেলিভিশনে কোনো ধরনের অনুষ্ঠান দেখে সে সম্পর্কে প্রশ্ন করা হয়। দুইবার করে কিশোর-কিশোরীদের সাড়্গাৎকার নেয়া হয়। শেষবার সাড়্গাৎকার নেয়া হয় ২০০৪ সালে। সাড়্গাতকারে তাদের গর্ভসঞ্চার সম্পর্কেও প্রশ্ন করা হয়। আর গবেষণার সময় মেয়েদের মধ্যে ৫৮ জন গর্ভবতী হয়। ছেলেদের মধ্যে ৩৩ জন বলে, তারা মিলনের মাধ্যমে মেয়েদের গর্ভবতী করেছে। এপি।